ঘরেই রান্না করুন মজাদার মাটন কালাভুনা

প্রকাশঃ মে ২৫, ২০২৬ সময়ঃ ১১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৬ অপরাহ্ণ

গরুর মাংসের কালাভুনা অনেকেরই প্রিয় একটি খাবার। তবে খাসির মাংস দিয়েও দারুণ স্বাদের কালাভুনা তৈরি করা যায়, যা ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে খেতে বেশ জমে ওঠে। ঈদ বা বিশেষ আয়োজনেও এই পদটি রাখতে পারেন। নিচে সহজভাবে মাটন কালাভুনা রান্নার পদ্ধতি দেওয়া হলো।

উপকরণ

খাসির মাংস – ১ কেজি

পেঁয়াজ কুচি – ১ কাপ

টক দই – ১ কাপ

আদা বাটা – ১ টেবিল চামচ

রসুন বাটা – ১ টেবিল চামচ

লবণ – স্বাদ অনুযায়ী

রাঁধুনি/জোয়ান – ১ টেবিল চামচ

শুকনা মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ

জয়ফল-জয়িত্রী গুঁড়া – ১ চা চামচ

মৌরি – ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া – ১ চা চামচ

ধনিয়া গুঁড়া – ১ চা চামচ

তেজপাতা, দারুচিনি, এলাচ – প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালি

প্রথমে খাসির মাংস ভালোভাবে ধুয়ে নিন। এরপর এতে টক দই, আদা বাটা, রসুন বাটা ও লবণ মিশিয়ে অন্তত ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে অর্ধেক তুলে আলাদা করে রাখুন। বাকি পেঁয়াজের সঙ্গে সব গুঁড়া মসলা ও ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প আঁচে ঢেকে রান্না করুন। প্রয়োজনে অল্প পানি দিতে পারেন। ধীরে ধীরে রান্না করে মাংস নরম ও কালচে রং ধারণ করলে নামিয়ে নিন।

শেষে উপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করুন। গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G