চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ড

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৯ সময়ঃ ৭:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ঐ পাটকলে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি সদীপ দাশ।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, ভিক্টোরিয়া জুট মিল বেশ কয়েক বছর আগে ভাড়ায় দিয়ে দেওয়া হয়। সেখানে আগের কারখানার বেশিরভাগ অংশ এখন গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি কোম্পানির তত্ত্বাবধানে জুট মিল এলাকায় একটি কন্টেইনার ডিপোও গড়ে তোলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/তানহা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G