চট্টগ্রামে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার

প্রকাশঃ মে ১৭, ২০১৭ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের পাশের রাস্তায় আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায় বলে ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান।

তিনি বলেন, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ঘটনাস্থল ঘুরে এসে ডবলমুরিং থানার এসআই সৈয়দ আলম জানান, নিহতের বুকের বাঁ পাশ ও ডান পায়ে কোপানোর জখম রয়েছে। তার পরনে চেক লুঙ্গি, নীল রঙের হাফ হাতা শার্ট ও রেইন কোট ছিল।

সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বলে এসআই আলম জানান।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G