চট্টগ্রামে ৬৫ লাখ টাকার স্বর্ণ জব্দ

প্রকাশঃ মে ৯, ২০১৭ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ পিস সোনার বারসহ বেলাল হোসেন (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এসব সোনার দাম প্রায় ৬৫ লাখ টাকা।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে যাত্রীকে শনাক্ত করা হয়। তিনি তলপেটে এই সোনা লুকিয়ে এনেছিলেন। প্রতিটি বার ১০ তোলা করে এসব সোনার মোট ওজন ১.৩৯০ কেজি।

শুল্ক গোয়েন্দারা বিশেষ পদ্ধতি প্রয়োগ করে এসব সোনা তার পায়ুপথ দিয়ে বের করেন।

যাত্রী শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটযোগে সকাল ১০টায় চট্টগ্রাম বিমানবন্দর অবতরণ করেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G