চবিতে ছাত্রলীগের ৬৪ নেতাকর্মী জেলহাজতে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর দুটি হলে তল্লাশি চালিয়ে আটক ৬৪ নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট কুদরত এলাহীর আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এরআগে দুপুরে হাটহাজারী থানা পুলিশ তাপস হত্যা মামলায় ২ জনকে এবং ৬২ জনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে জেলহাজাতে প্রেরণের আদেশ দেন।
চট্টগ্রাম আদালতের জেলা পরিদর্শক অনু মং বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল জানান, চবি ইংরেজি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহেল ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার মিয়াকে সংষ্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
বাকী ৬২ জনকে অপরাধ নিবারণের জন্য ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় মামলা দায়ের করে আদালতে হাজির করা হয়।
উল্লখ্য, রোববার সকাল থেকে থেমে থেমে দিনভর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগ সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স ও সিএফসি।
ঘটনার পর বিকেলে পুলিশ শাহজালাল হল ও শাহ আমানত হল থেকে ৬৪ জনকে আটক করে।
প্রতিক্ষণ/এডি/রাজিব



















