চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৬ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

supreme-courtবাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ নির্বাচনে ভোট গ্রহণ চলবে।প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ২০১৬-১৭ মেয়াদের সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি কার্যনির্বাহী পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের এ নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ হাজার ২৭ জন। নির্বাচন পরিচালনার কাজ করছে জ্যেষ্ঠ আইনজীবী মো. হারুনুর রশীদের নেতৃত্বে সাত সদস্যের উপকমিটি।

সভাপতি পদে লড়ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন। নির্বাচনে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা। অপরদিকে টানা কয়েকবার পরাজিত হওয়ায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কর্তৃত্ব নিতে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।

২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে জয়নুল আবেদীন, সম্পাদক পদে এ এম মাহবুবউদ্দিন খোকন, সহসভাপতি পদে ফাহিমা নাসরীন মুন্নী ও মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরীন আকতার, সহসম্পাদক মো. শাহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্যপদে মমতাজ বেগম বিউটি, মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান সম্রাট, নাসির উদ্দিন আহমেদ অসীম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম রেজা ও এস কে তাহসিন আলী।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন, সম্পাদক পদে মো. আজাহার উল্লাহ ভুঁইয়া, সহসভাপতি পদে মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ পদে রমজান আলী শিকদার, সহসম্পাদক পদে এ কে এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ এবং কার্যনির্বাহী সদস্যপদে কুমার দেবুল দে, খান মোহাম্মদ শামীম আজিজ, মো. আবদুল আজিজ মিয়া মিন্টু, মো. হাবিবুর রহমান হাবিব, এম আশরাফুল ইসলাম, নাসরীন সিদ্দিকা লিনা ও শাহানা পারভীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G