চা বাড়াবে আপনার সৌন্দর্য

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১১ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

উত্‍সবের দিনগুলোতে সকলেই চায় নিজেকে একটু সুন্দর ভাবে উপস্থাপন করতে। আর তার জন্য শুধুমাত্র ট্রেন্ডি পোশাক, গয়না আর মেকআপই কিন্তু যথেষ্ট নয়। প্রয়োজন নিজেরও যথাযথ পরিচর্যা। আর তা না হলে কিন্তু সবই বৃথা।tea

দিনে সানস্ক্রিন, রাতে নাইট ক্রিম তো আছেই, কিন্তু জানেন কি, আপনার রান্নাঘরেই এমন জিনিস মজুত আছে, যা যেকোনো ব্র্যান্ডের প্রসাধনীকেও হার মানাতে পারে! আর তা হলো আপনার প্রিয় চা। চায়ে আছে এমন অনেক উপাদান যা শুধু আপনার সৌন্দর্যের জৌলুসই বাড়াবে না, নানা সমস্যাও দূর করবে।

চায়ে উপকারী উপাদানের অভাব নেই। যেমন ব্ল্যাক টিতে আছে ভিটামিন সি, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক, ট্যানিন ও পলিফেনল। আবার গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল, ট্যানিন ও ফ্লোরাইড। এই উপদানগুলো ত্বকের পুনর্গঠনে চমত্‍কার কাজ করে। ফলে বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদি নানা সমস্যা দূর থাকে। পাশাপাশি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে।

চলুন জেনে নেই সৌন্দর্য চর্চায় কিভাবে চা ব্যবহার করবেন।

ক্লেনজার:
গ্রিন টি ক্লেনজার হিসেবে খুবই চমত্‍কার। এক টেবিল চামচ সাধারণ ক্লেনজারের সাথে এক টেবিল চামচ চা পাতা (গ্রিন টি) মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এরপর হাত ভিজিয়ে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা ধুলোময়লা, ঘাম, তেল পরিষ্কার হয়ে যাবে। ত্বকে আর্দ্রতার ভারসাম্য বজায় থাকবে।

টোনার:
গ্রিন টি খুবই ভালো প্রাকৃতিক স্কিন টোনার। গরম পানিতে গ্রিন টি আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা হলে ছেঁকে একটি কাচের পাত্রে রাখুন। এর সাথে গোলাপজল, গ্লিসারিন, অ্যালোভেরার রস ভালো করে মেশান। এরপর মিশ্রণটি একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। মুখ ধোয়ার পর তুলায় এই টোনার নিয়ে মুখ ও গলা মুছে নিন। নিয়মিত লাগালে ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে, ত্বক টানটান হবে। ত্বক হবে উজ্জ্বল।

স্ক্রাবার:
এক টেবিল চামচ মিহিদানার চিনি, এক টেবিল চামচ চালের গুঁড়া, এক চা চামচ কাঠবাদামের গুঁড়া, পরিমাণমতো গ্রিন টি ও গোলাপজল একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। গ্রিন টি না থাকলে ব্ল্যাক টিও ব্যবহার করতে পারেন। এবার মিশ্রণটি মুখে ও গলায় ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন। মরা কোষ সহজে দূর হয়ে যাবে। ত্বকের কালো ছোপছোপ দাগ অনেক হালকা হয়ে যাবে। ত্বক হয়ে উঠবে কোমল, মসৃণ ও উজ্জ্বল। এই স্ক্রাবার সপ্তাহে তিন ব্যবহার করলে বলিরেখার সমস্যা কমে যাবে।

ফেসপ্যাক:
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চায়ের বিকল্প নেই। এক টেবিল চামচ বেসন, একটা ডিমের সাদা অংশ, এক চা চামচ মধু, এক চা চামচ কাঠবাদামের গুঁড়ার সাথে পরিমাণমতো চায়ের লিকার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে আলতো মাসাজ করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের জৌলুস বেড়ে গেছে বহু গুণ।

তাহলে চলুন আজ থেকে শুরু করি চা ব্যবহার করে রূপ চর্চা। থাকি সব সময় সুন্দর ও ফ্রেশ।

প্রতিক্ষণ/এডি/তমা

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G