‘চীনের রাষ্ট্রপতি দেখা না করায় মর্মাহত হয়েছি’

প্রকাশঃ অক্টোবর ১৮, ২০১৬ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২১ অপরাহ্ণ

db4792e90dced3c52f0553d774d8918bবিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার দুপুরে রংপুরে তিনদিনের সফরে এসে  তাঁর বাসভবন পল্লীনিবাসে এ ক্ষোভ প্রকাশ করেন।

এরশাদ বলেন, ‘চীনের রাষ্ট্রপতি দেখা না করায় আমরা মনঃক্ষুণ্ণ ও মর্মাহত হয়েছি।’

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শিডিউল তৈরি করেছে। তবে বিরোধীদলের নেত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্টের দেখা না হওয়ায় তিনি ও তাঁর দল মর্মাহত এবং মনঃক্ষুণ্ণ হয়েছেন বলেও জানান।

বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

আগামী জানুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠনের ব্যাপারে এরশাদ বলেন, ‘সার্চ কমিটি হোক আর যাই হোক একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

গত ১৪ অক্টোবর ঢাকা সফর করেন শি জিনপিং। সফরে তিনি রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G