চীনে ভূমি ধসে নিখোঁজ ১৪০

প্রকাশঃ জুন ২৪, ২০১৭ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ঘরবাড়ি চাপা পড়ে অন্তত ১৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার ভোর প্রায় ৬টার দিকে পর্বতের একটি অংশ ধসে শিনমো গ্রামে পড়ে, এতে গ্রামটির প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে মাওশিয়ান কাউন্টির স্থানীয় সরকার, খবর বিবিসি, সিবিসি নিউজের।

পর্বতের ধসে পড়া মাটি ও পাথরে একটি নদীর দুই কিলোমিটারের মতো অংশ বন্ধ হয়ে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিনহুয়া।

ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিখোঁজ লোকজনের অবস্থান শনাক্ত করতে ও তাদের উদ্ধার করতে একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

উদ্ধারকারীরা দড়ি ব্যবহার করে বড় বড় পাথর সরানোর পর এক দম্পতি ও কোলের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মাটির নিচে চাপা পড়া জীবিত আর কেউ আছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

চীনের পিপলস ডেইলি সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কয়েকটি বুলডোজার দিয়ে মাটি ও বড় বড় বোল্ডার সরানোর চেষ্টা করতে দেখা গেছে।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশসহ ৪০০ উদ্ধারকারী নিয়োজিত রয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি দেশটির হুবেই প্রদেশে অপর এক ভূমিধসের ঘটনায় একটি পর্বতের পাদদেশের একটি হোটেল ভবন ৩০০০ ঘনমিটার মাটি ও পাথরের নিচে চাপা পড়ে ১২ জন নিহত হয়েছিল।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G