চুয়াডাঙ্গায় ব্যবসায়ী হত্যা

প্রকাশঃ জুন ৬, ২০১৬ সময়ঃ ৮:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

531f1a40b8fc7-chuadanga

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুর্বৃত্তরা নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তিওরবিলা গ্রামের গাজীর মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম (৩৬) তিওরবিলা গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে ছয়-সাতজনের একদল দুর্বৃত্ত বাড়ির পাশ থেকে নজরুলকে তুলে নিয়ে যায়। এরপর গাজীর মাঠে নিয়ে প্রকাশ্যে দিবালোকে প্রথমে কুপিয়ে আহত করে। পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে তিওরবিলা পুলিশ ক্যাম্প ও আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে, কারা এবং কী কারণে নজরুলকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G