চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নিহত ১০

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৭ সময়ঃ ১০:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৩ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে উপজেলার বড়বুন্দিয়া গ্রামের ২০ থেকে ২২ জন নির্মাণ শ্রমিক একটি ভটভটিতে করে কাজের জন্য চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। পথে জয়রামপুরে দর্শনাগামী একটি ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ভটভটির আট যাত্রী নিহত হন। এ ঘটনায় আরো ১২ জন আহত হন। তাঁদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়।

দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কলিমউল্লাহ জানান, নিহত ও আহতরা সবাই উপজেলার বড়বুন্দিয়া গ্রামের বাসিন্দা। তাঁরা সবাই নির্মাণ শ্রমিক।

ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/রাজ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G