ছুরিকাঘাতে এএসআই নিহত

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৫ সময়ঃ ৮:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

asiরাজধানীর গাবতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাবতলীর পর্বত এলাকার চেকপোস্টে স্বাভাবিকভাবে হাঁটার সময় দুর্বৃত্তদের কয়েকজন সদস্য হঠাৎ এএসআই ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

এএসআই নিহতের খবরে হাসপাতালে ছুটে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ আহমেদ, মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমুজ্জামান, দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান।

ঘটনার পর গাবতলী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।

এএসআই ইব্রাহিম মোল্লার মরদেহ রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি দারুস সালাম থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া থানায় বলে জানান ওসি সেলিমুজ্জামান।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G