জাপার প্রেসিডিয়াম সদস্য মজিবর আর নেই

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৬ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rtretertertজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট-২ আসনের টানা ৭ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৪ টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার তিন ছেলের মধ্যে বড় ছেলে মোস্তাক জামান বাবলু একজন সফল ব্যবসায়ী, মেজ ছেলে শামীম কামাল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, ছোট ছেলে ব্যারিস্টার ফাহমিদ সরওয়ার।

মজিবর রহমানের ছোট ভাই আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, তার মরদেহ বিকালের মধ্যে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিজ এলাকায় পৌঁছাতে পারে। এরপর আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G