জাবির গ্রেপ্তার শিক্ষার্থীদের আদালতে পাঠাল পুলিশ

প্রকাশঃ মে ২৮, ২০১৭ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৬ অপরাহ্ণ
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানার পুলিশ। ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় শিক্ষার্থীদের গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার ঢাকার আদালতের উদ্দেশে পাঠানো হয়।

গ্রেপ্তার শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ছাত্রী। বাকিরা ছাত্র।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, গতকাল শনিবার ঐ শিক্ষার্থীদের আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

পুলিশি হামলার জের ধরে গতকাল রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এ সময় সেখান থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থীকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের মামলায় ৩১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থীকে।

এদিকে আজ সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে আজ সকাল থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শনিবার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, সড়ক দুর্ঘটনা রোধে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এর আগেও বিভিন্ন দুর্ঘটনায় এ ধরনের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু বাস্তবায়নের অভাবে বারবার শিক্ষার্থীদের অকালে মরতে হচ্ছে।

অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুপুরে কথা বলতে যান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এ সময় তাদের দাবি পূরণের আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ না সরালে বিকেলে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G