জেএমবিসহ আটক ৫৪

প্রকাশঃ জুন ১১, ২০১৬ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

12329

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে এক জেএমবি সদস্যসহ ৫৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মহানগরীতে ৩১জন এবং শুক্রবার দিনব্যাপী জেলার নয়টি থানার মধ্যে ছয়টি থানায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নগরীর চারটি থানায় এলাকায় অভিযান চালিয়ে ৩১জনকে গ্রেপ্তার করা হয়। এরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে জেলার নয়টি থানার মধ্যে ছয়টি থানায় মোট ২৩জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া থানায় পুলিশের বিশেষ অভিযানে জেএমবি সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যের নাম সিরাজুল ইসলাম। তিনি পুঠিয়ার জাগিরপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

পুঠিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে শিবপুর এলাকা থেকে জেএমবি সদস্য সিরাজুলকে গেগ্রপ্তার করা হয়। এছাড়া অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে পুলিশের অভিযানে গোদাগাড়ী থানায় ছয়জন, মোহনপুরে তিনজন,  তানোরে দুইজন, বাঘায় চারজন ও চারঘাটে একজন আটক হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G