টাকার গাছ !

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

money-trees2রাগ করে অনেকেই বলে থাকেন টাকা কি গাছে ধরে? হ্যাঁ, তাদের রাগের কথাটাই সত্যি হলো। এখন টাকা গাছেই ধরছে। শুনতে অবাক লাগলেও সম্প্রতি ইংল্যান্ডে এমনই একটি টাকার গাছের সন্ধান মিলেছে।

গত কয়েকবছর ধরে তাদের ইচ্ছা পূরণের জন্য ইংল্যান্ডের কয়েক হাজার পর্যটক ‘ইচ্ছাপূরণ গাছ’ তৈরি করেছেন। এই ‘ইচ্ছাপূরণ গাছ’ কে অবশ্য এখন অনেকেই টাকার গাছ হিসাবে উল্লেখও করছেন।

এলাকার মানুষ ও ভ্রাম্যমান পর্যটকদের ধারণা, এই গাছটিতে টাকা লাগিয়ে রাখলে মনের সব আশা আকাঙ্খা পূর্ণ হয়। আশা আকাঙ্খা পূরণ করতে তাই গাছের গায়ে মুদ্রা, হাতুড়ি দিয়ে খোদাই করে রাখেন পর্যটকরা। ফলে গাছটির বাকলে শুধু টাকা আর টাকা। তাই অনেকে এই গাছটিকে টাকার গাছ হিসাবেও ডাকছেন।

গত কয়েক বছর ধরে কোনো পথচারী কিংবা পর্যটক ওই গাছের সামনে আসলেই, সে এই টাকার গাছে নিজের ইচ্ছা পূরণের সদিচ্ছায় গুঁজে দিচ্ছেন টাকা। এইভাবে প্রতিটা গাছ পথচারীর গোপন ইচ্ছা এবং স্বপ্ন পূরণের আশা নিয়ে যেন দাঁড়িয়ে আছে। এই ধরনের গাছ ইংল্যান্ডের কাম্ব্রিয়া এবং পোর্টমেরিয়ন অঞ্চলে বেশি দেখা যায়।

বিবিসির সূত্রে জানা যায়, ১৭০০ সালের দিকে সুইডিশ লোকজন তাদের অসুস্থতা আরোগ্য লাভের আশায় গাছে মুদ্রা খোদাই করতেন। তবে তাদের ইচ্ছা পূরণ হয়েছে কিনা সেটা নিশ্চিত না হওয়া গেলেও এই ধরনের গাছ তৈরির ঐতিহ্য এখনও টিকে আছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G