ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত চার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৮ সময়ঃ ১১:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১০ পূর্বাহ্ণ

ট্রেনের ছাদে করে ভ্রমণের সময় ব্রিজের ধাক্কায় নওগাঁর রাণীনগর স্টেশনে চার যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী। তিনি আরো জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

যাত্রীরা আন্তঃনগর দূতযান এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন। ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুরে যাচ্ছিল। এই স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। তবে লোকাল ট্রেন থামে।

লাশ সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G