ট্রেনের ধাক্কায় ২ শ্রমিক নিহত

প্রকাশঃ মে ১০, ২০১৭ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ইঞ্জিন আকিজ জুট মিলের শ্রমিকদের বহনকারী একটি বাসে ধাক্কা দিলে দুই শ্রমিক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার তালতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের নূরজাহান ও কদ বানু।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে কাজ শেষে অভয়নগরের আকিজ জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি বাস তালতলা এলাকা হয়ে শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। একই সময় রেলের একটি ইঞ্জিন খুলনা থেকে যশোরের দিকে যাচ্ছিল। তালতলা রেলক্রসিংয়ে বাসটিকে ধাক্কা দেয় রেলের ইঞ্জিন। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G