তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tarek বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় বরিশাল আদালতে দায়ের করা মানহানির মামলায় এ আদেশ দেওয়া হয়।

বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান এ আদেশ দেন।

মামলার বাদী বরিশাল মহানগর যুবলীগের সদস্য এ্যাড. কাইয়ুম খান কায়সার।

মামলার আরজির বরাত দিয়ে বরিশাল আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর)  গিয়াস উদ্দিন কাবুল জানান, গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকে রাজাকার হিসেবে অভিহিত করেন।

এ ঘটনায় গত ২২ ডিসেম্বর মামলা দায়ের করলে ২০১৫ সালের ১১ মার্চের  মধ্যে তারেক রহমানকে আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তবে এসময়ের মধ্যে হাজির না হওয়ায় আদালত ওই নির্দেশ দেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G