দাম বেড়েছে কাঁচা মরিচের

প্রকাশঃ সেপ্টেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

kaca moriceরেকর্ড পরিমান দাম বেড়েছে কাঁচা মরিচের। মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম বেড়েছে ৬/৭ গুন। রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায় ।

রাজধানীর কারওয়ান বাজারে বৃহস্পতিবার প্রতি কেজি মরিচ ২১০-২৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এ বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে উৎপাদনকারী জেলা থেকে কোনো মরিচ আসছে না। এজন্য রাজধানীর বাজারে দেশী মরিচের কোনো সরবরাহ নেই। বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে, তার পুরোটাই ভারত থেকে আমদানিকৃত। বেশি দামে আমদানি করার কারণে দামও বেড়ে গেছে।

এদিকে ভারতে বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। পণ্যটি আমদানিতে ব্যবসায়ীরা শুল্ক সুবিধা পাওয়ার কারণে পরিবহন খরচ ও অনান্য খরচ দিয়ে কেজিপ্রতি সর্বোচ্চ খরচ হয় ১১০-১২০ টাকা। এর সঙ্গে অপচয় ও মুনাফা হিসাবে নিলে দাম ১৫০ টাকার মধ্যেই থাকা বাঞ্ছনীয়।

মরিচ উৎপাদনকারী জেলা মানিকগঞ্জ, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া ও ফরিদপুরে খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষণের কারণে মরিচ সরবরাহ কিছুটা কমে গেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি। এসব জেলায় প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G