দিনাজপুরে জেএমবির দুই সদস্য আটক

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের রানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সেলিম (২৭) এবং আর খাদেমুল (২৭) নামে দুই সদস্যকে রোববার দিবাগত রাতে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৩ গোপনে খবর পেয়ে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃত সেলিম (২৭) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং আর খাদেমুল (২৭) রানীগঞ্জের মোজাম্মেল হকের ছেলে।

সোমবার রংপুর নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার আতিকুল্লা এ তথ্য জানান।

তিনি আরও জানান, সেলিম লুকিয়ে লুকিয়ে রানীগঞ্জ এলাকায় জেএমবির নামে চাঁদা ও কর্মী সংগ্রহ করতো। পাশপাশি নিষিদ্ধ সংগঠনটির পক্ষে প্রচার-প্রচারণা চালাতো। আর খাদেমুল বেশভূষা পাল্টে প্রায়ই সাংগঠনিক কাজে সেলিমের সঙ্গে দেখা করতে আসতো। জিজ্ঞাসাবাদে সেলিম ও খাদেমুল বাইয়াত গ্রহণের কথা স্বীকার করেছে। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।

সেলিমের পিতা ফজলুর রহমানের সাথে আটকের বিষয়ে কথা হলে তিনি জানান, সেলিম এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত নয়। তাকে গত ২৭ মার্চ সাদা পোষাকের কিছু লোক রশীদ ব্রাদার্স পেট্রল পাম্পের কাছে বাসা ফেরার পথে উঠিয়ে নিয়ে যায়। তখন থেকে অনেক খোঁজার পরেও তার কোনো সন্ধান পায়নি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G