দেশের সব মাদ্রাসায় মানতে হবে জরুরি নির্দেশনা

প্রকাশঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৪ অপরাহ্ণ

সারাদেশের মাদ্রাসাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে জরুরি ভিত্তিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত বিভিন্ন মাদ্রাসায় কতগুলো গাছ লাগানো হয়েছে এবং সেগুলোর বর্তমান অবস্থা কী, তা জানতে তথ্য চাওয়া হয়েছে।

এ জন্য অধিদপ্তরের অধীন সব মাদ্রাসাকে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। তথ্য পাঠানোর জন্য সময় দেওয়া হয়েছে আগামী দুই কর্মদিবস।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করা হয়। উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া স্বাক্ষরিত চিঠিতে দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ী প্রধানকে দ্রুত তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩ সেপ্টেম্বরের স্মারকের ভিত্তিতেই তথ্য সংগ্রহের এই কার্যক্রম নেওয়া হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসাগুলোতে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বৃক্ষরোপণের পরিমাণ এবং রোপণ করা চারাগাছের বর্তমান পরিস্থিতি যাচাই করা হবে।

যেসব তথ্য দিতে হবে

নির্ধারিত ছক পূরণ করে প্রতিটি মাদ্রাসাকে [email protected] ইমেল ঠিকানায় তথ্য পাঠাতে হবে। ছকে মাদ্রাসাগুলোকে কয়েকটি নির্দিষ্ট তথ্য দিতে হবে।

এর মধ্যে রয়েছে—

  • প্রতিষ্ঠানের নাম ও প্রতিষ্ঠানের ধরন
  • জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামের নাম
  • রোপণ করা গাছের প্রজাতি ও মোট সংখ্যা
  • গাছ লাগানোর তারিখ
  • বৃক্ষরোপণের সুনির্দিষ্ট স্থান
  • বৃক্ষরোপণ এলাকার ভৌগোলিক স্থানাঙ্ক বা জিপিএস অবস্থান
  • গাছের পরিচর্যার দায়িত্বে থাকা ব্যক্তির নাম ও মোবাইল নম্বর
  • দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর

তদারকিতে থাকছে সংশ্লিষ্ট দপ্তর

বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও সচিবের একান্ত সচিব রয়েছেন।

এ ছাড়া দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মাদ্রাসাগুলোতে লাগানো গাছের সঠিক হিসাব সংরক্ষণ এবং পরবর্তী সময়ে সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে কর্মসূচির বাস্তব অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G