দেশে ফিরছেন খালেদা

প্রকাশঃ নভেম্বর ২, ২০১৫ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Khaleda Ziaসবশেষে চিকিৎসা শেষে ১০ নভেম্বর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করা হলেও এবার নির্ধারিত তারিখেই তিনি দেশে ফিরবেন বলে যানা গেছে।

এদিকে, লন্ডনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য ঈদুল আযহার আগে লন্ডনে গিয়ে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানদের সঙ্গে আছেন তিনি।

দীর্ঘদিন দূরে থাকার কথা নেতাকর্মীদের জানিয়ে খালেদা জিয়া বলেন, চিকিৎসার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এখানে এসেছি। তবে এখন দেশে ফিরতে চাই খালেদা জিয়া আরো বলেন, বহুদিন পর পরিবারের সঙ্গে দেখা এবং তারা ছাড়তে চায় না। আরও থাকতে বলে। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন দেশের কী অবস্থা! আমার দেশে যাওয়া প্রয়োজন। সেজন্য আমাকে দেশে যেতে হবে।

এর আগে চিকিৎসার জন্য ১৫ দিনের কথা বলে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। তারপর দেশে ফেরার একাধিক তারিখ পরিবর্তন করেছেন তিনি। তবে এবার ১০ নভেম্বর দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত করেছেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G