নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদের অযোগ্য: সুপ্রিম কোর্ট

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৭ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৭ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী পদের অযোগ্য। শুক্রবার পানামা পেপার্স দুর্নীতি মামলায় এই রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

নওয়াজ শরিফের ভাগ্য ঝুলে ছিল পাক শীর্ষ আদালতের রায় ঘোষণার অপেক্ষায়। রায়ে নওয়াজ দোষী প্রমাণিত হলে তাকে বাধ্য হয়েই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হতে পারে বলে জানানো হয়েছিল। সে আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো।

২০১৫ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে নওয়াজের পরিবারের দুর্নীতির বিষয়টি উঠে আসে। এরপরেই নওয়াজ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তবে কোনো ধরনের দুর্নীতির কথা বরাবরই অস্বীকার করে আসছেন নওয়াজ শরীফ। কিন্তু আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বাধ্য হয়েই তাকে ক্ষমতা ছাড়তে হবে।

তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন নওয়াজ শরীফ। পানামা পেপার্স দুর্নীতি মামলায় নাম উঠে আসার পর থেকেই নানা ধরনের চাপের মধ্যে ছিলেন তিনি।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G