নতুন কমিটি গঠনে চলছে বৈঠক

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৬ সময়ঃ ১১:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

awamiligআওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন চলছে। রোববার সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়।

আজকের অধিবেশনের মূল আকর্ষণ আগামী তিনবছরের জন্য আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন। আর সেই নেতৃত্ব নির্বাচনে চলছে রুদ্ধদ্বার বৈঠক। সেখানে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই।

বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচনে সারাদেশ থেকে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেট এতে অংশ নিচ্ছেন।

সম্মেলনের শুরু থেকেই সাধারণ সম্পাদক পদ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে এ পদে চমক থাকতে পারে। তবে কে আসছেন এ পদে সে বিষয়ে আওয়ামী লীগের কারো কাছ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চমকের বিষয়ে প্রধানমন্ত্রী আর তিনি ছাড়া কেউ কিছু জানেন না। যদিও তার আগে থেকেই বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে সাধারণ সম্পাদক পদে আসছেন ওবায়দুল কাদের।

এর আগে গতকাল শনিবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টার দিকে সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন। এরপর শহীদদের উদ্দেশে এক মিনিট নিরবতা পালন করে সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয়।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্রীয় কমিটিতে দেখার আশা প্রকাশ করেন তৃণমূল নেতাকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/পম

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G