নাফ নদের তীরে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৯ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের তীরবর্তী একটি এলাকা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আজ শনিবার সকাল ৮টার দিকে নাফ নদের হ্নিলা পয়েন্ট এলাকা থেকে এ দুটি লাশ উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দাবি করেছেন।

ওসির আরো দাবি করেন, ‘ধারণা করা হচ্ছে, ঐ দুই ব্যক্তি মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় দুটি পক্ষের মধ্যে গোলাগুলিতে ঐ দুই ব্যক্তি নিহত হন।’

লাশ দুটির পাশ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ওসি। তিনি জানান, লাশ দুটির পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/যশি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G