নারায়নগঞ্জে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা

প্রকাশঃ মে ৯, ২০১৭ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে স্ত্রীর রক্তাক্ত এবং স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতির ১০ বছর বয়সী একটি কন্যা ও ১২ বছরের একটি পুত্রসন্তান আছে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে গতকাল রাতে স্ত্রী মিতুকে কুপিয়ে হত্যা করেন স্বামী মোশারফ। এরপর নিজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল বলেন, ‘আজ ভোরে খবর পেয়ে জালকুড়ি মাঝপাড়া এলাকার আহসান সরদারের বাড়ি থেকে মিতু আক্তার ও মোশারফের লাশ উদ্ধার করা হয়েছে। মিতুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’ গৃহবধূ মিতুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর স্বামী মোশারফ আত্মহত্যা করেছেন বলে ধারণা এসআই রাসেলের।

পুলিশের এসআই জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য স্বামী-স্ত্রীর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G