নির্বাচনের জন্য পেছালো এইচএসসির ৩ পরীক্ষা

প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৫ সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hscতিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামি  ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

স্থগিতকৃত পরীক্ষাগুলো যথাক্রমে আগামী ২, ৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে।

সোমবার পরীক্ষার তারিখ পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৬ এপ্রিল সকালের ও বিকেলের পরীক্ষা ২ মে শনিবার যথাক্রমে সকাল ১০টা ও বিকাল ২টা থেকে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২৭ এপ্রিলের স্থগিতকৃত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মে সোমবার সকাল ১০টায়।  এছাড়া,  ২৮ এপ্রিলের পরীক্ষা ১৬ মে শনিবার সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/মারুফা

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G