পটলের স্বাদে রাজকীয় ছোঁয়া, ঘরেই তৈরি করুন মজাদার বাদশাহী পটল

প্রকাশঃ জুলাই ২, ২০২৬ সময়ঃ ১১:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৮ অপরাহ্ণ

পটল দিয়ে শুধু সাধারণ তরকারিই নয়, চাইলে তৈরি করা যায় ভিন্ন স্বাদের একটি বিশেষ পদ। মসলা, ছানা এবং সরিষার তেলের সমন্বয়ে তৈরি বাদশাহী পটল স্বাদে যেমন সমৃদ্ধ, তেমনি অতিথি আপ্যায়নেও হতে পারে দারুণ একটি আয়োজন। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে এই পদটি বেশ মানিয়ে যায়।

প্রয়োজনীয় উপকরণ

  • পটল
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • সামান্য চিনি
  • সরিষার তেল
  • গোটা গরম মসলা
  • জিরা
  • ধনিয়া
  • মৌরি
  • গোলমরিচ
  • টমেটো
  • আদাবাটা
  • কাঁচা মরিচ
  • সাদা তিল বা কাজুবাদাম
  • ছানা বা গুঁড়ো করা পনির
  • গরম পানি
  • ঘি
  • গরম মসলার গুঁড়ো

যেভাবে তৈরি করবেন

প্রথমে পটল ধুয়ে খোসা হালকা ছেঁছে নিন। এরপর লবণ, হলুদ ও অল্প চিনি মিশিয়ে কয়েক মিনিট মেখে রাখুন। একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে মাঝারি আঁচে পটলগুলো সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

একই তেলে গোটা গরম মসলা ফোড়ন দিন। এরপর জিরা, ধনিয়া, মৌরি, গোলমরিচ, টমেটো, আদা, কাঁচা মরিচ এবং সাদা তিল বা কাজুবাদাম একসঙ্গে বেটে তৈরি করা পেস্ট কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে ছানা বা গুঁড়ো করা পনির যোগ করে আরও কয়েক মিনিট নেড়ে নিন। এরপর প্রয়োজনমতো গরম পানি, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য চিনি দিয়ে ফুটিয়ে নিন। এবার ভেজে রাখা পটল কড়াইয়ে দিয়ে ঢেকে রান্না করুন, যতক্ষণ না পটল নরম হয়ে যায় এবং মসলা ভালোভাবে মিশে যায়।

পরিবেশন

রান্না শেষে সামান্য ঘি, গরম মসলার গুঁড়ো এবং চেরা কাঁচা মরিচ ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু বাদশাহী পটল। এই রেসিপি সাধারণ পটলের স্বাদে এনে দেবে এক ভিন্ন ও রাজকীয় আমেজ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G