পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৭ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। পাকিস্তান মুসলিম লীগের পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

বহুল আলোচিত পানামা পেপার্স দুর্নীতি মামলায় শুক্রবার নওয়াজকে অযোগ্য ঘোষণা করে রায় ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। খবর বিবিসির।

এদিকে, শাহবাজ শরীফ নওয়াজ শরীফের আপন ভাই এবং বর্তমানে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী। তিনি জাতীয় সংসদের সদস্য নন। তাই প্রধানমন্ত্রী হতে হলে তাকে নির্বাচিত হয়ে আসতে হবে। খাজা আসিফ অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী থাকলেও শাহবাজ হতে পারেন নির্বাচিত প্রধানমন্ত্রী।

প্রতিক্ষণ/এডি/রন

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G