মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ishurdiপাবনার ঈশ্বরদী রেলস্টেশনের কাছে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতরা।

রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবরের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী জিআরপি থানার ওসি হুমায়ূন কবির বলেন, ‘বেলা আড়াইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে তিনটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়।’

তবে চলন্ত ট্রেনের বগির গায়ে বোমাগুলো লাগায় আগুন ধরেনি। কেউ হতাহতও হয়নি। এরপরও ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে থেমে বেলা তিনটার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে জানান ওসি হুমায়ূন কবির।

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার হরতালের সঙ্গে আজ থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টা হরতালের মধ্যে এই হামলার ঘটনা ঘটল।

প্রতিক্ষণ/এডি/শেলী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G