পাহাড় ধসে মহেশখালীতে ১ জন নিহত

প্রকাশঃ জুলাই ৪, ২০১৭ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় ধসে মাটিচাপায় একজনের মৃত্যু হয়েছে।

উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মহুঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার আলম (৩৩) ওই গ্রামের নূর ইসলামের ছেলে।

চেয়ারম্যান মোস্তফা বলেন, পাহাড়ি ওই এলাকায় মনোয়ার তার বাড়ির পাশে ভারি বৃষ্টির মধ্যে মাটি কেটে পানি সরিয়ে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ পাহাড় ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ বাড়িতে দাফনের অপেক্ষায় রয়েছে বলে জানান চেয়ারম্যান মোস্তফা।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G