পুনর্বিবেচনায় ফখরুলের জামিন

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৬ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Fakrul বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুনর্বিবেচনা জামিন পেয়েছেন। রাজধানীর পল্টন থানার নাশকতার দুটি মামলায়   বিকেল ৪টার দিকে তিনি জামিন পান।

এর আগে আজ বুধবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফখরুল। আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী দুটি মামলায়  জামিনের আবেদন নাকচ করে ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর বিকেল ৩টার দিকে ফখরুলের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া পুনর্বিবেচনা জামিন দেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৪টার দিকে একই আদালত ফখরুলের জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হিসেবে ঘোষণা দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ।

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানায় নাশকতার জন্য ওই তিনটি মামলা করা হয়।

=======

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G