পুরনো মেসেজ সয়ংক্রিয়ভাবে যেভাবে মুছবেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

smsআপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মেসেজ ওপেন হতে কি অনেক সময় লাগে? অতিরিক্ত মেসেজের কারণেও এমনটা হতে পারে। স্মার্টফোনে যদি অতিরিক্ত মেসেজ জমা হয় তাহলে তা থেকে আপনার ফোন ধীরগতির হয়ে যেতে পারে। ধীরগতির এ সমস্যা দূর করার জন্য অনেকেই মেসেজ বাছাই করে করে ডিলিট করেন। কিন্তু এটি অনেকের জন্যই সময়সাপেক্ষ। আর আলসেমির কারণে তা করা হয়ে ওঠে না। ফলে স্মার্টফোন ধীরগতির হয়ে যায়।

যেভাবে স্বয়ংক্রিয়ভাবে এ ধীরগতির মেসেজ সমস্যা দূর করবেন-

অ্যান্ড্রয়েড:
গুগলের হ্যাংআউটস (Hangouts) অ্যাপ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস মুছে ফেলা সম্ভব। এজন্য আপনার ডিফল্ট এসএমএস অ্যাপ হিসেবে হ্যাংআউটস ব্যবহার করতে হবে।

হ্যাংআউটস চালু করতে যা করতে হবে তা হলো-
১. হ্যাংআউটস ওপেন করুন। স্মার্টফোনে না থাকলে ডাউনলোড করে নিন।
২. স্ক্রিনের উপরের তিনটি পাশাপাশি আইকন থেকে উপরের বামপাশেরটি সিলেক্ট করুন।
৩. ট্যাপ করুন সেটিংস-এ।
৪. ট্যাপ করুন এসএমএস-এ।
৫. ট্যাপ করুন ‘এসএমএস ডিসঅ্যাবল্ড’-এ। এরপর ওকে করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

হ্যাংআউট থেকে মেসেজ ডিলিট করার স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করুন-
১. অ্যাডভান্সড অংশে যান।
২. চেক করুন ‘ডিলিট ওল্ড মেসেজেস।’ এতে মেমোরি কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে পুরনো মেসেজগুলো মুছে যাবে।

আইফোন:
আইফোনে এ কাজটি করা তুলনামূলভাবে সহজ। এজন্য যা করতে হবে-
১. Settings > Messages-এ যান।
২. স্ক্রল ডাউন করে মেসেজ হিস্টোরিতে (MESSAGE HISTORY) যান।
৩. ট্যাপ করুন Keep Messages.
৪. ৩০ দিন বা ১ বছর পছন্দ করুন। মেসেজগুলো এ সময়ের চেয়ে পুরনো হলে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G