পুলিশের সঙ্গে গুলিবিনিময় চলছে আজিমপুরে

প্রকাশঃ সেপ্টেম্বর ১০, ২০১৬ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

photo-1473518465রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় চলছে। শনিবার সন্ধ্যার পর পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় এক নারী গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা দুই পুলিশ সদস্যের হাতে কোপ দেয় এবং তিনজনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে অসুস্থ করে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, সন্ধ্যার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। সেখানে এখন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় চলছে।

আজিমপুরের ঘটনার পর রাতে শারমিন (২৫) নামের গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে আনা হয়। সেই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যকে আনা হয়। এর মধ্যে দুজন হাতে ধারালো অস্ত্রের কোপ খেয়ে জখম হয়েছেন। তিনজনের চোখে মরিচের গুঁড়ো লেগেছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

=====

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G