প্যারিস জলবায়ু চুক্তির নেতৃত্বে চীন-ইইউ

প্রকাশঃ জুন ১, ২০১৭ সময়ঃ ১০:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ পূর্বাহ্ণ

শিল্পোন্নত দেশসমূহের জোট জি-সেভেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন ঠেকাতে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকরের বিষয়ে জোটভুক্ত ছয়টি দেশ একমত হলেও তাদের সঙ্গে ঐক্য জানাতে অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় চেয়েছেন। খবর বিবিসির।

ট্রাম্পের এমন সিদ্ধান্তের কারণে জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব আর কার্যকর থাকছে না। এই ইস্যুতে নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ব্রাসেলস সম্মেলনে চীন ও ইইউ এ নিয়ে একটি যৌথ বিবৃতি দেবে বলে জানানো হয়েছে। ঐ বিবৃতিতে প্যারিস চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ রাজনৈতিক প্রতিশ্রুতির উপর জোড় দেয়া হয়েছে। চীন এবং ইইউ এর এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে কিছুটা চাপের মধ্যে ফেলবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা হচ্ছে, গত বছর খানেক ধরেই চীন এবং ইইউ জলবায়ু পরিবর্তন এবং ক্লিন এনার্জি নিয়ে ঐক্যমত্যে পৌঁছে একটি যৌথ বিবৃতি দেওয়ার বিষয়ে কাজ করছিল। অন্যদিকে, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার আগেই, জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ব্যাপারে অবস্থান ছিল ট্রাম্পের। সেই ধারাবাহিকতায়, ট্রাম্প জানিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে থাকা না থাকার বিষয়ে তিনি শিগগিরই ঘোষণা দেবেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G