প্রতি বিভাগে হাইকোর্ট চেয়ে রিট

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

courtদেশের প্রত্যেকটি বিভাগে হাইকোর্ট বসানো এবং আইনজীবীদেরকে প্রধান বিচারপতির অনুমতি ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।

আইনজীবী মোহাম্মদ ইউনূস আলী আকন্দ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি দায়ের করেন ।

সংবিধানের ১০০ নম্বর ধারা উল্লেখ করে তিনি এই আবেদনটি করেছেন।

আদালত সূত্র জানায়, রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্টার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ মোট ৫ জনকে বিবাদী করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G