প্রথমবারের মতো তাহসান-শখ জুটি

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৬ সময়ঃ ২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

tahsan

তাহসান ও শখ, অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মনের কোণে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। তবে এখন পর্যন্ত একসাথে কাজ করা হয়নি তাদের। দর্শকদের মনে দখল করে নেয়া জায়গাটার ভিতকে আরেকটু শক্ত করতে এবার একই নাটকে অভিনয় করতে যাচ্ছেন তারা।

নাটকের নাম ‘তোমায় ভালোবেসে’। তানিন রহমানের রচনায় নাটকটি পরিচালনা করবেন মোর্শেদ রাকিন। নাটকটির শুটিং হবে আগামী ১৮ ও ১৯ মার্চ।

পরিচালক মোর্শেদ রাকিন বলেন, ‘তোমায় ভালোবেসে’ নাটকটির গল্প পুরোপুরি রোমান্টিক। নাটকে শোয়েব চরিত্রে তাহসান ও তমা চরিত্রে শখ অভিনয় করবেন। নাটকে তারা ফেসবুক বন্ধু থাকেন। আপাতত এতটুকুই বলতে চাই।

নাটকের প্রযোজক সাব্বির চৌধুরী বলেন, ‘তাহসান ভাইয়া ও শখকে নিয়ে আমার কাজ করার ইচ্ছে ছিল। অবশেষে সেটা পূরণ হতে চলেছে। আমি উচ্ছ্বসিত।’

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G