প্রধানমন্ত্রীকে কটুক্তি,৩ কূটনীতিক বরখাস্ত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৭:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক,প্রতিক্ষণ ডট কম

israelbg_638183149সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একটি পোস্টে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করায় তিন কূটনীতিককে বরখাস্ত করেছে ইসরায়েল। বরখাস্তকৃতদের মধ্যে সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূতও রয়েছেন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যানকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের ওপর আগ্রাসন ও অর্থনৈতিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে সমালোচকদের তোপে পড়ে এমনিতেই পুড়ছেন নেতানিয়াহু।
তারওপর পররাষ্ট্রনীতি ও নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর নিয়ে কটূক্তি করায় বেজায় চটে গেছেন প্রধানমন্ত্রী। তাই সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ভিগাস ক্যাসপি ও ভারতীয় দূতাবাসে নিযুক্ত শীর্ষস্থানীয় কর্মকর্তা আসাফ মরনকে বরখাস্ত করেছেন তিনি। সঙ্গে চাকরি গেছে জেরুসালেমে কর্মরত আরন গামবার্গ নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তারও।

সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র সফরে দেশটির কংগ্রেসে ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে বক্তৃতা দেবেন নেতানিয়াহু। ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে ইরানকে সন্ত্রাসে অভিযুক্ত করার নেতানিয়াহুর দ্বিমুখী আচরণ নিয়েই ওই টুইটার পোস্টে ইঙ্গিত ছিল।

এর আগে, ফিলিস্তিনে আগ্রাসনের ব্যাপারে সমালোচনা করায় গত মাসে প্রায় ৪০ জন সৈন্যকে বরখাস্ত করে ইসরায়েলি সেনাবাহিনী।

প্রতিক্ষণ/এডি/রাজন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G