প্রশ্নপত্র ফাঁস: ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩

প্রকাশঃ সেপ্টেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

questionমেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

তবে আটক প্রশ্নপত্র মেডিকেলের ভর্তি পরীক্ষার কি না অন্য কোনো পরীক্ষার এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান মাহমুদ খান।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G