‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ সভাপতি নিহত

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৫ সময়ঃ ৯:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

ছাত্রলীগরাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া (২৮) নিহত হয়েছেন। মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

হাজারীবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত আরজু মিয়া হাজারীবাগ গণকতুলি এলাকার ৪৫/১/এ নম্বর বাসার লাল মিয়ার ছেলে।

পুলিশ আরো জানায়, সোমবারের এই ঘটনায় রাজার পরিবার তাকে দায়ী করে মামলা করে। ওইদিন পুলিশ তিনজনকে আটক করলেও আরজুকে গ্রেফতার করা হয়নি। পরদিন সকালে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রলীগ সভাপতি নিহত হন।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G