বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

bbc_nocreditবাংলাদেশের ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যপী বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক।

ভারতের তরফ থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশে ইসলামিক স্টেট বা আইএস-এর উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে বিশদ আলোচনা হবে। তবে, বাংলাদেশের তরফ থেকে তা নিশ্চিত করেনি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান। আইএসের নাম উল্লেখ না করে বিবিস’কে মি. হক জানিয়েছেন, বন্দি বিনিময়, সদ্য বিলুপ্ত ছিটমহলের সমস্যা ও বাস্তবায়ন এবং সীমান্ত সমস্যা আলোচনা হবে।

তিনি বলেছেন, যেকোন জঙ্গি গোষ্ঠীর উত্থান, বিকাশ ও কার্যক্রম বন্ধের ব্যপারে তারা সজাগ আছেন। এ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের ব্যপারে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন।

এছাড়া, বাংলাদেশের দণ্ডপ্রাপ্ত আসামী যারা ভারতে পালিয়ে গেছে, বা ভারতের সন্ত্রাসীদের কেউ এদেশে পালিয়ে থাকলে, তাদের হস্তান্তরে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পরস্পরকে আহ্বান জানাবে দুইদেশ।

এছাড়া পার্বত্য চট্টগ্রামের কাছে কয়েকটি সীমান্ত চৌকি নির্মাণের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহারের বিষয়েও এ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মি. হক।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G