বাবর হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৬ সময়ঃ ২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

news

লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

এ মামলায় চারজনকে বেকসুর খালাস দেয়া হয়। এসময় ফাঁসির আদেশপ্রাপ্ত ৪ আসামি উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ মামলার রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন,  তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালা মুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

আদালত সূত্রে জানা যায়, তিতারকান্দি গ্রামে ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। নিহতের ভাই নুর আলম এ ঘটনায় বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলায় আদালত ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত ১১ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে বেকসুর খালাসের আদেশ দেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G