বাসা বাড়িতে গ্যাসের দাম বাড়ল দ্বিগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৩, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

public_hearing_TCB_1_bangl_753708051 আবাসিকে গ্যাসের দাম (এক চুলা) ৪শ’ টাকা থেকে বাড়িয়ে ৮৫০ টাকা, দুই চুলা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাব করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস)।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ানবাজার টিসিবি অডিটোরিয়ামে তিতাস গ্যাসের এ প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে। গণশুনানি গ্রহণ করছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এআর খান। তার সঙ্গে রয়েছেন কমিশন সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রহমান মুরশেদ ও মাকসুদুল হক।
বিদ্যুতে প্রতি হাজার ঘনমিটার গ্যাসের বর্তমান দর ৭৯.৮২ টাকা থেকে বৃদ্ধি করে ৮৪ টাকা, সার উৎপাদনে ৭২.৯২ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা, ক্যাপটিভ পাওয়ার ১১৮.২৬ টাকা থেকে ২৪০ টাকা, বাণিজ্যিকে ২৬৮.০৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা, চা বাগানে ১৬৫.৯১ থেকে বাড়িয়ে ২০০ টাকা, সিএনজিতে ৮৪৯.৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৩২.৬৭ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বৃহত্তর ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ এলাকায় গ্যাস সরবরাহের দায়িত্বে রয়েছে রাষ্ট্রীয় এ কোম্পানিটি। কোম্পানির মোট গ্রাহক রয়েছেন ১৭ লাখ ২২ হাজার ৭১২ জন।
শুনানিতে অংশ নিচ্ছেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী নওশাদ ইসলাম, পরিচালক (অর্থ) শংকর কুমার দাশ প্রমুখ।

 

প্রতিক্ষণ/এডি/রাজু

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G