বিএনপির ৪৩ নেতাকর্মী আটক

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

anjiগাজীপুরে বিএনপির ৪৩ নেতাকর্মী ও তাদের সমর্থককে আটক করা হয়েছে। নাশকতা সৃষ্টি করা হতে পারে এমন সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার কর। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।

গত ২৪ ঘণ্টায় গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে অভিযান চালিয়ে ওই বিএনপির ৪৩ নেতাকর্মী ও তাদের সমর্থককে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে।

গাজীপুরের টঙ্গী থানা এলাকা থেকে ৩৬, কাপাসিয়া থানা এলাকা থেকে ৩, কালীগঞ্জ থানা এলাকা থেকে ৩ এবং জয়দেবপুর থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে আটককৃতদের পুলিশ গাজীপুর আদালতে পাঠিয়েছে।

প্রতিক্ষন/এডি/এএস

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G