বিজয় টিভির নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেলেন নায়লা বারী

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৯ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘বিজয় টিভি’র নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর)পদে নিয়োগ পেলেন নায়লা বারী।

বেসরকারী টেলিভিশন চ্যানেল ‘বিজয় টিভি’ মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ১লা ফেব্রুয়ারি ২০১৯ তারিখ থেকে উক্ত প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক(এক্সিকিউটিভ ডিরেক্টর)পদে নায়লা বারীকে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি পরিচালনা পর্ষদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে কাজ করবেন এবং বিজয় টিভি’র নির্বাহী প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

নায়লা বারী একজন কমিউনিকেশন স্পেশালিষ্ট হিসেবে পরিচিত।

তিনি দীর্ঘদিন জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট অনলাইন প্রজেক্টে কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রালের প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G