বিরল প্রজাতির রঙিন কচ্ছপ উদ্ধার

প্রকাশঃ ডিসেম্বর ১৩, ২০১৫ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৮ অপরাহ্ণ

kasem-pic-011449997030-765x510 (1)বিরল প্রজাতির ৮৭৪টি রঙিন কচ্ছপ, ভারত থেকে সীমান্ত পথে নিয়ে আসার সময় চোরাচালনটি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, রোববার সকালে বেনাপোল সীমান্ত পথে একটি কচ্ছপের চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন খবরের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্প কমান্ডার সামসুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি শার্শা এলাকায় অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কচ্ছপের চালান ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ৮৭৪টি রঙিন কচ্ছপ উদ্ধার করা হয়। রোববার দুপুরে কচ্ছপগুলো খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, কচ্ছপের এই চালানটির দাম ২ কোটি ১৮ লাখ পঞ্চাশ হাজার টাকা।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G