বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৮:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

fbcciচরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে চলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে ভোট গ্রহণ।

শনিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেক পরই এ বিশৃঙ্খলা দেখা দেয়।

ফেডারেশন ভবনের সামনে জায়গা দখল নিয়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া- পাল্টা ধাওয়া চলে। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন, মিছিল করছেন।

এদিকে বিশৃঙ্খলা রোধে পুলিশকে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি।

এবারের নির্বাচনে মোট ২৯টি বুথের মাধ্যমে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ২ হাজার ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ৭৮টি চেম্বার থেকে ৪৩০ জন এবং ৩৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭৬৩ জন ভোটার রয়েছেন।

এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হলো- নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ, সৈয়দ মোয়াজ্জেম হোসাইন-ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ (এ্যাসোসিয়েশন গ্রুপ) এবং বর্তমান সিনিয়র সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ (চেম্বার গ্রুপ)।

২০১৫ থেকে ২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের এবারের নির্বাচনে এ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন।

৩২ জন পরিচালক নির্বাচিত হওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন চেম্বার ও এ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ মোট ৫২ জন নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠিত হবে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আজ পরিচালক নির্বাচনের পর পরিচালকদের ভোটে ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবেন।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G