বিশ্ব রাজনীতিতে এখন ইরানের প্রভাব বাড়ছে, মন্তব্য অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশঃ জুলাই ১৩, ২০২৬ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসলের মতে, বর্তমান বহুমেরুকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় ইরান একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনার পর দেশটির আন্তর্জাতিক অবস্থান আগের তুলনায় আরও দৃঢ় হয়েছে।

এক সাক্ষাৎকারে নাইসল বলেন, দীর্ঘ ইতিহাস ও সভ্যতার ধারক ইরান সামরিক ও রাজনৈতিক চাপের মধ্যেও রাষ্ট্রীয় সক্ষমতা বজায় রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক চাপ মোকাবিলায় ইরানের অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে দেশটির গুরুত্ব বাড়িয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের পরও দেশটির রাষ্ট্রীয় কাঠামো ও প্রধান প্রতিষ্ঠানগুলো কার্যকর রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বলে মনে করার সুযোগ নেই।

নাইসলের মতে, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি ওয়াশিংটনের জন্যও একটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি বলেন, এ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

হরমুজ প্রণালীর পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই অঞ্চলের অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজার ও রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলেছে। এর প্রভাব আন্তর্জাতিক অর্থনীতিতেও অনুভূত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সাবেক এই অস্ট্রীয় কূটনীতিকের মূল্যায়ন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দেয় যে ইরান শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেছে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G