বৃহত্তর চট্টগ্রামে ১ মে যান চলাচল বন্ধ

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৭ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মে দিবস উপলক্ষে পহেলা মে বৃহত্তর চট্টগ্রামে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা।

মে দিবসে ছুটি উপভোগ করতে যাবনবাহন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ মুছা জানান, পহেলা মে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি উপভোগ করবে এবং বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব রুটে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।

বিকেল ৩টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশ ও সমাবেশ শেষে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কে লাল পতাকার মিছিল হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G